স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2026 10:28:14 pm

ক্রীড়াঙ্গণে রাজনীতি নিয়ে আসা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও টাউন ক্লাব ফুটবল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, সেই সময় খেলাধুলাতেও রাজনীতি নিয়ে এসেছিল। 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গণে একবারেই পলিটিক্স আসা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে সেই সময় খেলাধুলাতেও ভীষণভাবে রাজনীতি নিয়ে এসেছিল। যার ফলে ভালো, মেধাবী খেলোয়াড়েরা কষ্ট পেয়েছে। তারা এগোতে পারেনি।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সমাজে ভয়াবহভাবে বিভীষিকা হয়ে দেখা দিয়েছে মাদক। এটাকে ঠেকানোর জন্য সবচেয়ে বড় রাস্তা হচ্ছে খেলাধুলা। আমাদের ছেলেরা যদি মাঠে আসে খেলাধুলা করে, তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব হবে। সকলের কাছে আমার অনুরোধ সবাই মাঠে আসবে মাদককে না বলবে, বন্ধুবান্ধবসহ সকলকে মাদক থেকে দূরে থাকতে বলবে।

নিজ জেলার খেলোয়াড়দের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও নিয়ে আমি গর্ববোধ করি যখন বলে জাতীয় দলে দুইটা বা তিনটা মেয়ে খেলছে। আমি যখন অনুষ্ঠানে প্রবেশ করছিলাম, দেখি ক্ষুদে খেলোয়াররা জার্সি পড়ে বসে আছে– এটা ভালোলাগার একটা দৃশ্য। যা আমাকে মুগ্ধ করেছে।

ক্রীড়াঙ্গণে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমান স্কুলের শিশুদের নিয়ে নতুন কুড়ি খেলাধুলার শুরু করেছেন। সমস্ত স্কুল গুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনের মধ্যে যারা ভালো করছে তারা পুরস্কার পাচ্ছে।

ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন ভালো খেলেছে। খুব ভালো খেলেছে ইরান, সাউথ কোরিয়া। আমরা যতদিন ভালো থাকব, সুস্থ থাকব, খেলাধুলাকে প্রমোট করার চেষ্টা করব।

পরে মির্জা ফখরুল ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করে বেলুন উড়িয়ে ফুটবল একাডেমির কার্যক্রম উদ্বোধন করেন। সেই সঙ্গে খেলাধুলা পরিচালনার জন্য একাডেমিকে নগদ এক লাখ টাকা দেন।
Tag
আরও খবর