মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘সবই করতে চাই, কিন্তু হাত-পা বাঁধা’—ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী চিলমারীতে "নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন দৌলতদিয়ার দুই বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তি বিষয়ে সচেতনতামূলক সভা দোহাজারীতে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও জাল জব্দ, আগুনে ধ্বংস দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর বাজারে একটি ওয়ার্কশপ ও লেদ মেশিন থেকে সৃষ্ট শব্দদূষণ ও পরিবেশদূষণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। আবেদনে বলা হয়েছে, বাজারের একটি ওষুধের দোকানের সংলগ্ন স্থানে মো. ইমরান হোসেন (৩৬) পরিচালিত ওয়ার্কশপ ও লেদ মেশিন প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চালানো হয়। এতে সৃষ্ট বিকট শব্দে আশপাশের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অতিরিক্ত শব্দের কারণে ব্যবসা পরিচালনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আবেদনকারী ব্যবসায়ীরা জানান, ওয়ার্কশপ স্থাপনের সময় আপত্তি জানানো হলে এমনভাবে কার্যক্রম পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল, যাতে পাশের দোকানগুলোর কোনো সমস্যা না হয়। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং দিনভর শব্দদূষণের কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ইউএনও এর কাছে লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে আব্দুলপুর বাজার কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, “বাজার কমিটির পক্ষ থেকে কয়েকবার ইমরানকে ওয়ার্কশপের কাজ দোকানঘরের পেছনের দিকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি তা কর্ণপাত করেনি । পরে আমরা অভিযোগকারীদের আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছি।” অভিযোগের বিষয়ে জানতে মো. ইমরান হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Tag
আরও খবর