রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে "Exchange of Views on Law Enforcement & Drug Control" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজার-এর আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন আহমেদ, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা।

মতবিনিময় সভায় জেলার সাত উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। 

সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও জোরদার করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে জনমত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করে তোলা।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag
আরও খবর