যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫



রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান জব্দ করা হয়।


র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গায় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে।


র‌্যাব-১০ আরও জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।


এ বিষয়ে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে সাধারণ মানুষকে র‌্যাবকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। একটি তথ্য অনেক সময় বড় ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



আরও খবর