রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট এর শিক্ষার্থী আয়াত রহমান ও আইরাহ রহমান মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (২৪-২৬ জুলাই) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কারাতে কাতা ও কিক বক্সিং বিভাগে অংশ নিয়ে তারা পদক অর্জন করে।

রবিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান প্রমুখ।

প্রতিযোগিতায় আয়াত রহমান কারাতে কাতা বিভাগে রৌপ্য পদক এবং কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে আইরাহ রহমান কারাতে কাতা বিভাগে স্বর্ণ পদক এবং কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন।

পদকপ্রাপ্ত আয়াত রহমান ও আইরাহ রহমান শ্রীমঙ্গল উপজেলার ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান ও বিটি আর আই এর সিনিয়র সাইন্টিফিক অফিসার কানিজ ফাতেমা তুজ জোহরার পুত্র ও কন্যা।

আয়োজক সুত্রে জানা যায়,এবারের প্রতিযোগিতায় জুসা মার্শাল আর্ট মৌলভীবাজার থেকে ১৭টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। এর মধ্যে প্রতিষ্ঠানটি দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

এদিকে জুসা মার্শাল আর্টের শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত মৌলভীবাজার জুসা মার্শাল আর্ট প্রতিষ্ঠানহ তাঁদের অভিভাবক ও প্রশিক্ষকেরা।  

সন্তানের সাফল্যের প্রতিক্রিয়ায় আয়াত ও আইরাহর বাবা মো. ওবায়দুর রহমান বলেন, সন্তানদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই তারা মার্শাল আর্টের প্রতি আগ্রহী ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রশিক্ষকদের সহযোগিতার কারণেই তারা এই সাফল্য পেয়েছে। আমরা চাই, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও ভালো কিছু অর্জন করুক।

আয়াত ও আইরাহর মা কানিজ ফাতেমা তুজ জোহরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। এ ধরনের অর্জন তাদের এগিয়ে যেতে উৎসাহিত করবে।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে