মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

টাঙ্গাইলের মধুপুরে হান্নান হত্যাকান্ড বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাজিবুল বাশার, মধুপুর::
টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নে হান্নান হত্যাকান্ডে আসামীদের গ্রেফতার ও নানামুখী হুমকির প্রতিবাদে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল রোববার দুপুরে মধুপুর প্্েরসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিহত হান্নানের পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই ও মামলার বাদী মো: আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মীম আক্তার, মা হাসনা বেগম,  বাবা ইদ্রিস আলী, তিন বছরের শিশু কন্যা হাবিবা, চাচা আমজাদ হোসেনসহ পরিবারের অন্তত ২০জন সদস্য ।

লিখিত বক্তব্যে আবু হানিফ দাবী করেন আসামীরা তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদান করছে। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা জীবন  ঝুঁকিতে থাকার আশঙ্কা করছেন । তিনি ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। 

উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি শনিবার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ আশ্রা এলাকায় শালিসী বৈঠকে কথা-কাটাকাটি ও  হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে মো. ইদ্রিস আলীর ছেলে হান্নান (২৬) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গত ৬ ফেব্রুয়ারি নিহতের ভাই আবু হানিফ মহিষমারা ইউনিয়নের চেয়াম্যান মহি উদ্দিনসহ ১৪ জনকে আসামী করে মামলা করেন। পুলিশ  শরাফত আলী সিকদার ও জুয়েল রানা নাামের দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
জনপ্রতিনিধিদের আসামী করায় এলাকাবাসী ১১ ফেব্রুয়ারি আশ্রা বাজারে মানব বন্ধন করে। ১২ ফেব্রুয়ারি রোববার মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।


আরও খবর