অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আশরাফুল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মাসুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি মুসাব্বির আলী মুন্না।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট ৬নং ওয়ার্ড কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি আশরাফুল ইসলাম লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মজলিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ সকল নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভা শেষে কমিটির পক্ষ থেকে শ্রীমঙ্গল  পৌর বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে