অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত

ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী ও সুপ্রতিষ্ঠিত সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রদান ও এক মতবিনিময় সভা অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের ক্যানারি ওয়ার্ফের অভিজাত ভেনুতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের চতুর্থ বারের মতো এক্সিকিউটিভ মেয়র। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব।  

অনুষ্ঠানের শুরুতেই ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই এবং সংগঠনের পরিচালকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে বরণ করে নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকেবিসিসিআই-এর ডাইরেক্টর ইমাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই তিনি অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

স্বাগত বক্তব্যে ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই সংগঠনের অগ্রযাত্রা, ঐক্য এবং প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শক্তিশালী বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউকেবিসিসিআই-এর ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়ী সমাজের উন্নয়নে সংগঠনের কার্যক্রম এবং কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই তাঁর বক্তব্যে ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ইউকেবিসিসিআই-এর দীর্ঘমেয়াদি ভিশন তুলে ধরেন। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান তাঁকে সম্মান জানিয়ে সংবর্ধনার আয়োজন করায় ইউকেবিসিসিআই (UKBCCI)-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তরুণ উদ্যোক্তাদের এগিয়ে এসে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, ব্রিটিশ অর্থনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখা এবং ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী সমাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আরও সাশ্রয়ী আবাসন নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় ব্যবসাকে সহায়তা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সংসদ সদস্য নাসের রহমান অনুষ্ঠানের আয়োজনের জন্য ইউকেবিসিসিআই-কে ধন্যবাদ জানান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বাংলাদেশ সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশি-বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ তাঁর বক্তব্যে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি উপযুক্ত সময়। তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে প্রবাসী ব্যবসায়ীদের দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ। তাঁদের বক্তব্যে প্রবাসী জীবনের সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার এক বাস্তব চিত্র ফুটে ওঠে। আরও বক্তব্য রাখেন সিনিয়র জার্নালিস্ট ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী এবং টাওয়ার হ্যামলেটস এর ফাইনান্সিয়াল ক্যাবিনেট মেম্বার ফর ফাইনান্স আবু তালহা চৌধুরী । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেয়রের স্ট্রাটেজিক অ্যাডভাইসার মোহাম্মদ যুবায়ের এবং ক্যাবিনেট মেম্বার ফর বিজনেস অ্যান্ড স্কিলস, কাউন্সিলর সোনালি মিয়া, Q News সাংবাদিক এম এ কাইয়ুম, Channel i সাংবাদিক শাহ এমি হুসেইন এবং সাংবাদিক ফজলুল হক।

অনুষ্ঠানে ভোট অফ থাঙ্কস প্রদান করেন ইউকেবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল),  অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, বক্তা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউকেবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট কমরু আলী, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর ড. জস ইউ আহমেদ, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, ডিরেক্টর অলি খান এমবিই, ডিরেক্টর হারুন মিয়া, ডিরেক্টর ফারজানা হোসাইন নীলা, ডিরেক্টর আব্দুল লতিফ কাউসারসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৈশভোজের পাশাপাশি কেক কাটা পর্ব, যা উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সামগ্রিকভাবে, এই অনুষ্ঠানটি শুধু একটি সংবর্ধনা নয়; এটি ছিল ভালোবাসা, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধন এবং ভবিষ্যতের নতুন স্বপ্ন বুননের এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক মিলনমেলা।

ইউকেবিসিসিআই ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।  বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এর  ব্যবসায়ীদের ব্যবসা বান্দব পরিবেশ সম্প্রসারনের জন্য ইউকেবিসিসিআই নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের অর্থবহ ও ফলপ্রসূ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে