মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী হাইওয়ে থানার পাশে, সাঙ্গু নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী সাঙ্গু ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন ও ডাম্পিং পয়েন্ট গড়ে তোলার প্রস্তুতি চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই নদীতীরবর্তী ব্রিজের সংলগ্ন পয়েন্টে ড্রেজারের সাহায্যে বালু খালাস ও বিক্রির জন্য একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে উঠেছে।


বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বালু ব্যবসায়ী ও কালিয়াইশ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম জানান, বৈলতলীর অনুমোদিত বালু পয়েন্ট থেকে নদীপথে ট্রলার বা বাল্কহেডে করে বালু এনে বিওসির মোড় সংলগ্ন ব্রিজের নিচে ডাম্পিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


যোগাযোগ ও পরিবহন খরচের হিসাব তুলে ধরে তিনি বলেন, "সড়কপথে অতিরিক্ত পরিবহন খরচের কারণে ড্রেজার ও প্রতি ট্রিপে খরচ অনেক বেশি পড়ছে। বর্তমানে বৈলতলী পয়েন্ট থেকে বালু এনে ডাম্পিং করতে প্রতি ফুটে খরচ পড়ে যায় প্রায় ৭ টাকা। দূরত্ব বেশি হওয়ায় পরিবহন খরচও বাড়ে, ফলে অতিরিক্ত খরচের কারণে আপাতত এই ব্যবসা আমাদের পক্ষে লাভজনক হচ্ছে না। মূলত খরচ কমানোর জন্যই নদীপথে এনে ব্রিজের নিচে খালাসের এই পয়েন্টটি তৈরি করা হচ্ছে।"


এদিকে, সাঙ্গু ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর একদম নিচ থেকে ড্রেজার বসিয়ে ঝুঁকিপূর্ণভাবে বালু তোলার প্রস্তুতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের আশঙ্কা, ব্রিজের মূল পিলারের নিকটবর্তী স্থান থেকে বালু খালাস বা উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং ব্রিজের স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। রাতের আঁধারে চুরি করে নিচ থেকে বালু তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান স্থানীয়রা।


অনুমোদনহীন এই বালু ডাম্পিং পয়েন্ট তৈরির কাজ বন্ধে স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, "বালুর ডাম্পিং পয়েন্ট করতে হলে ডিসি মহোদয়ের লিখিত অনুমতি লাগে। তাদের যদি ওই অনুমতিপত্র না থাকে, তবে কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।"


চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান জানান, "সাঙ্গু ব্রিজের নিচে অবৈধভাবে বালু ডাম্পিং স্টেশন তৈরির বিষয়টি আমাদের নজরে এসেছে। অনুমোদনহীনভাবে এভাবে বালু মজুত ও ব্যবসা পরিচালনা করা হলে ব্রিজের চরম ক্ষতি হতে পারে। উক্ত জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বোর্ডের রয়েছে। ব্রিজের সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ বালু ডাম্পিং বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

Tag
আরও খবর