ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠিত হচ্ছে নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি

মনোনয়ন জমা

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রংপুরের পীরগাছার নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে ১৯ ও ২০ জুলাই ছিলো মনোনয়নপত্র উত্তোলনের সময়। 

 নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন/জমা দেওয়ায় কোনো পদেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন— সভাপতি পদে জয়নাল আবেদীন, সহসভাপতি পদে সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে আল আমিন, সাধারণ সদস্য পদে বিজয় চন্দ্র, ফারুক হোসেন, আমজাদ হোসেন, আজিজার রহমান, আকতারা বেগম, লাইজু বেগম, মর্জিনা বেগম ও রেশমা বেগম।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মিজ রেহেনা পারভিন জানান, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেননি। 

আগামী ১৬ আগস্ট ভোট গ্রহণের দিন নির্ধারিত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সমবায় বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আরও খবর