শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  লাখাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার   (২ ১জুলাই)  দুপুর ১১ ঘটিকায়   উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা  আইনশৃঙ্খলা কমিটির সভা  উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির মূখ্য উপদেষ্টা, হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউস এমপি। শুরুতে বিগত সময়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিকি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে আলোচনায় অংশ নিয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  শরীফ আহমেদ  বলেন পুলিশ প্রশাসন মাদক নিমূলে শুন্য সহনশীলতা নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে ।এছাড়াও দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পুলিশ প্রশাসনের  উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদের মৌসুমে দাঙ্গা প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন এ বিট পুলিশিং সভা করে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চলমান থাকায় ।  মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল জোরদার, বিভিন্ন মসজিদে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুসল্লীদের সাক্ষাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা পালন করার আহবান জানানো হচ্ছে। পুলিশ প্রশাসন এর সময়োচিত পদক্ষেপ এর ফলে বিভিন্ন এলাকায় সম্ভাব্য দাঙ্গা প্রতিরোধ করা হয়েছে এবং তা অব্যাহত রাখতে সম্ভব সবকিছু করে যাচ্ছে পুলিশ প্রশাসন।   অন্যান্যদের  আলোচনায় অংশ নেন  লাখাই মুক্তিযোদ্দা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম , বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, সহসভাপতি তাজুল ইসলাম মোল্লা, উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম গোলাপ, যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সমাজ সেবা অফিসার আফজালুর রহমান, মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় জেরুন্ডা তোফালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ আহমেদ সভায় বক্তাগন বলেন লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোন সময়ের তুলনায় ভালো রয়েছে এবং তা গত মাসের তুলনায় উন্নত হয়েছে।  আরো ভালো করতে  পুলিশ প্রশাসন নিরলসভাবে প্রোঅ্যাকটিভ হয়ে কাজ করে আসছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে ও গনউপদ্রপ প্রতিরোধে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যত্রতত্র যানবাহন রেখে সড়কে যানজট নিরসনে যানবাহনের জন্য নির্ধারিত বাসস্ট্যান্ড নির্মান করতে হবে। সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করা হয় এবং প্রতিটি পাড়া মহল্লায় স্থানীয় সচেতন মহলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঠিক তালিকা প্রনয়ণ করে পুলিশ প্রশাসন এর গোচরীভূত করার আহবান জানানো হয়।  উপজেলার প্রবেশ দ্বার বলভদ্র ব্রীজে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়। সভায় হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউস এমপি মাদক ও জুয়া বন্ধে পুলিশ প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেন।তিনি বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন মূলক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংসলিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
Tag
আরও খবর