ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

রংপুরের পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পীরগাছা সদর ইউনিয়নের ফাকেরের মোড় এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, নির্মাণকাজে কোনো অনিয়ম বা ত্রুটি থাকলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। কিন্তু অভিযোগের পরিবর্তে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে।

তিনি দাবি করেন, ঘটনার সময় ঠিকাদার তিনমোড় এলাকায় অবস্থান করছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে তাকে মারধর করেন। পরে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে অপর পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। 

স্থানীয় আজিজুল ইসলাম বলেন, পীরগাছাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার স্টেডিয়ামের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা চান, উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করা হোক।

তিনি আরও বলেন,  পীরগাছা উপজেলা স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে ভবিষ্যৎ প্রজন্মের খেলাধুলা ও ক্রীড়া বিকাশের জন্য একটি আধুনিক ও মানসম্মত স্টেডিয়াম উপহার দেওয়া হোক।

উল্লেখ্য, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে গত ১৭ জুলাই স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহারের পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়।

পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে  ৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও খবর