যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘Ensuring Safety and Well being for Brothel Based Sex Worker's Children and Mothers in Bangladesh (Projonmo Sopan)’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে  শাপলা মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।


সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী। তিনি বলেন, দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদান, মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ সৃষ্টি, শিক্ষা ও শিশুবিকাশ নিশ্চিত করা, সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রকল্পটি কাজ করবে। পাশাপাশি পাচারের শিকার অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুদের উদ্ধার এবং উদ্ধারকৃত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও জানান, শাপলা মহিলা সংস্থার নিজস্ব একটি সেফ হোম রয়েছে, যেখানে একসঙ্গে ১০০ জন শিশুকে আশ্রয় দেওয়ার সক্ষমতা রয়েছে। এক বছর মেয়াদি পাইলট প্রকল্প হিসেবে এটি গোয়ালন্দের দৌলতদিয়ায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, শাপলা মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করে আসছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে পুনর্বাসনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মো. খোরশেদ আলম, প্রোগ্রাম ইমপ্লেমেন্টিং অফিসারের সঞ্চালনায় এবং শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি মো. নাসির উদ্দিন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।



আরও খবর