রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান।

লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের । লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার এ তীব্র যানজট নিরসনে ও বাজারের অলিগলি থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২০জুলাই) উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ বিকাল বেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য। অভিযান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাবে এর সাধারণ সম্পাদক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ। অভিযান কালে বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি দখল করে দোকান বসিয়ে গনউপদ্রব ও ক্রেতাসাধারণ এর চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে একটি ফলের দোকান ও একটি মুদির দোকান কে ১ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করা হয়।এছাড়াও অসংখ্য অবৈধ দোকান উচ্ছেদ করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম ৪০ লক্ষাধিক টাকায় নির্মিত মাল্টিপারপাস সেড ও ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উইমেন্স কর্নার সংস্কারপূর্বক ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
Tag
আরও খবর