চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির দুই মাস পর উদ্ধার হলো মনিটর ও ডিভিআর ,আটক ৩

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির দুই মাস পর উদ্ধার হলো মনিটর ও ডিভিআর ,আটক ২

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির  দুই মাস পর উদ্ধার হলো মনিটর ও ডিভিআর ,আটক ৩


রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি এলইডি মনিটর ও একটি সিসিটিভি ডিভিআর উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মো. শিহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাগর শেখ (৩২) ও সাগর মোল্লা (২৩) নামে দুই সন্দেহভাজনকে আটক করেন। এ সময় সাগর শেখের কাঁধে ঝোলানো একটি ব্যাগ থেকে GIGASONIC ব্র্যান্ডের ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ উদ্ধার হওয়া মনিটরটি দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি করা হয়েছে বলে স্বীকার করেন। তিনি জানান, সহযোগী সাগর মোল্লার সহায়তায় মনিটরটি বিক্রির উদ্দেশ্যে ফরিদপুরে নেওয়া হচ্ছিল।


পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সাগর শেখ আরও জানান, তিনি ও মনির গায়েন (২১) গত ২৯ মে রাত আনুমানিক ২টা এবং ৩০ মে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুই দফায় দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করেন। পরে সেগুলো এজাহারভুক্ত আসামিদের ভাঙারির দোকানে মোট ১২ হাজার টাকায় বিক্রি করা হয় বলে তিনি দাবি করেন।


তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১১টা ৫ মিনিটের দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ছরো মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে মনির গায়েনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে Ajhua Technology নির্মিত একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) উদ্ধার করা হয়, যা ওই ভূমি অফিসের সিসিটিভি ব্যবস্থার অংশ বলে পুলিশের দাবি।


উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত পরিচালনা করছে। বিশেষ অভিযানে তিনজন তদন্তে প্রাপ্ত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া একটি এলইডি মনিটর ও একটি সিসিটিভি ডিভিআর উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও এগিয়ে চলছে।”


আরও খবর