হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

হ্যান্ডবল ফেডারেশনের নতুন কমিটিতে ঠাকুরগাঁও-২ এর এমপির কন্যা ডা. কাশফিয়া নির্ঝর


জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ২৬ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের কন্যা, চিকিৎসক ও ট্রেনিং পাইলট ডা. কাশফিয়া সালাম নির্ঝর।

 গত শনিবার (১৮ জুলাই ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু সারোয়ার ফরিদকে। কমিটিতে আরও রয়েছেন ব্যবসায়ী, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও কোচরা।

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের মেয়ে ডা. কাশফিয়া সালাম নির্ঝরকে কমিটির সদস্য করায় জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। ক্রীড়াঙ্গনে ঠাকুরগাঁওয়ের মেয়ের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার ক্রীড়াপ্রেমীরা।

ডা. কাশফিয়া নির্ঝর পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি তিনি একজন ট্রেনিং পাইলটও।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, আদেশ জারির ০৩ মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে।

Tag
আরও খবর