‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলীর বিদায় সংবর্ধনা ও 'সংবর্ধনাগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ শিক্ষা-জীবনের সফল সমাপ্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীকে আন্তরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান ও ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী।

মো. জহির আলী সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী-এর সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) অবিনাশ আচার্য, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ এবং সিলেট পাইলট স্কুলের শিক্ষক ও শিক্ষক নেতা মো. কবির আহমদ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত ব্যক্তি শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী। তিনি দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

তারা মো. জহির আলীর শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মো. জহির আলীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বিদায়ের আবেগঘন পরিবেশে উপস্থিত সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

Tag
আরও খবর