হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

শিকল পায়ে প্রেমিকার আগমন! ঠাকুরগাঁওয়ে লাইলি-মজনুর আধুনিক অধ্যায়


প্রেমের জন্য কারাবরণ, তারপর হাতে-পায়ে লোহার শিকল। তবুও ভালোবাসাকে আটকানো গেল না। লাইলি-মজনু, শিরি-ফরহাদের গল্পকে যেন নতুন করে মনে করিয়ে দিল ঠাকুরগাঁওয়ের জান্নাতুল-পায়েলের কাহিনী।


ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পদমপুর গ্রাম ।


পদমপুর গ্রামের হামিদুর রহমানের মেয়ে জান্নাতুল আক্তার এবং একই গ্রামের তোফাজুল হোসেনের ছেলে  পায়েল এর মধ্যে দীর্ঘদিনের প্রেম। প্রায় ৩ মাস আগে তারা বিয়ে করেন। ছোট্ট সংসার সুখেই চলছিল।


কিন্তু মেয়ের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে অপহরণ মামলা দায়ের হলে গভীর রাতে পুলিশ দুজনকে আটক করে। 


জামিনে মুক্তি পাওয়ার পর জান্নাতুলকে বাড়িতে নিয়ে যায় তার পরিবার। সেখানেই নাটকীয়তা। অন্যত্র বিয়ে দেওয়ার জন্য হাতে-পায়ে লোহার শিকল বেঁধে তাকে আটকে রাখার চেষ্টা করা হয় ।

ভালোবাসা কি শিকল মানে?  

পায়ে শিকল নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়েন জান্নাতুল। সেই শিকল ছিন্ন করা সম্ভব হয়নি, কিন্তু তা পায়েই নিয়ে সোজা পৌঁছে যান স্বামী পায়েলের বাড়িতে। 


হাতে-পায়ে শিকল পরা এক তরুণীর এভাবে স্বামীর বাড়িতে আসার দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন পদমপুর গ্রামের মানুষ।


পায়েলের পরিবার জানিয়েছে, তারা দুজনের সম্পর্ক মেনে নিয়ে স্বাভাবিকভাবে সংসার করতে দিতে চান। 

অন্যদিকে জান্নাতুলের পরিবার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।

গতকাল থেকে এই ঘটনা ঠাকুরগাঁওয়ের স্থানীয় ফেসবুক গ্রুপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, "সত্যিকারের ভালোবাসাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। প্রেম নিজের পথ নিজেই খুঁজে নেয়।"


ঠাকুরগাঁওয়ের মাটিতে যেন আবার নতুন করে লেখা হলো এক অমর প্রেমের উপাখ্যান।

Tag
আরও খবর