ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

দাবিকৃত টাকা না দেওয়ায় ৪০টি লিচু গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ

লিচু বাগান

রংপুরের পীরগাছায় দাবিকৃত টাকা না দেওয়ায় প্রায় ৪০টি লিচু গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোলাপাড়া গ্রামে ঘটেছে।

এ ঘটনায় ইউনিয়নের গঙ্গানারায়ণ এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশব আলী ও আফর উদ্দিন, মৃত মকবুল হোসেনের ছেলে সিরাজ ইসলাম, আফর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম এবং ধনেশ্বরের ছেলে সুধা রামের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আখতার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আখতার হোসেন দীর্ঘদিন ধরে জোলাপাড়া এলাকায় নিজের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরপাড়ে প্রায় ৪০টি লিচু গাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির আরও ১৫টি গাছ রয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দিলে পুকুরে মাছ চাষ করতে দেওয়া হবে না বলে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে আখতার হোসেন পুকুরে না থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরের পশ্চিম ও দক্ষিণ পাশের পাড়ে থাকা প্রায় ৪০টি লিচু গাছসহ আরও ১৫টি বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ফেলেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আখতার হোসেন বলেন, “আমি আমার নিজস্ব পুকুরে বৈধভাবে মাছ চাষ করে আসছি। দীর্ঘদিন ধরে আমাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার লিচু গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ক্ষতি করা হয়েছে।”

অভিযুক্তদের মধ্যে সুধা রামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও খবর