শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা ।

লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা  লাখাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে  সনাতন ধর্মাবলম্বী দের  উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকেল উপজেলার বামৈ শ্রী শ্রী কালী মন্দির  প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। শোভযাত্রায় অংশ নেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়ন সহ সভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছ উদ্দীন,  উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ আজম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত, সদস্য সচিব রনজিত দেব, যুগ্ম আহবায়ক নিপেশ সরকার,  শমিরন শীল,  কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর,  নেতৃবৃন্দ সহ সনাতনধর্মাবল্বীরা। এর আগে মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা-অর্চনা, মঙ্গল আরতি, কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ভক্তদের অংশগ্রহণে রথটি হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি ও ধর্মীয় স্লোগানে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে। এ ছাড়া উপজেলার লাখাই শ্রী শ্রী হরি সংঘ মন্দিরে , মোড়াকুরি, বুল্লা,  মন্দিরে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। গৌড় মঠ লাখাই মামুদপুর শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরের সেবায়ত ও রথযাত্রার আয়োজক শ্রীবাস দাস বৈষ্ণব ও  দয়ানন্দ আশ্রমের সাধারণ সম্পাদক আশীষ রায়   জানান, সকল ভক্তদের সহযোগিতায়   রথযাত্রা উৎসব   আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে। এ সময় পর্যন্ত বামৈ সমর্জিত বাবুর বাড়ির  মন্দিরে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন থাকবে। লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত বলেন  শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে লাখাই থানা পুলিশ  প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় মাননীয় হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের এমপি আলহাজ্ব জিকে গউছ ভাই,  লাখাই থানার ওসি শরীফ আহমেদ  ও ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র বিএনপির নেতৃবৃন্দ সহ লাখাই উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
Tag
আরও খবর