সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ 
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা সাতক্ষীরার শ্যামনগরে মহাসমারোহে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উৎসবের অংশ হিসেবে সকালে বিশেষ পূজা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর সুসজ্জিত রথ টেনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে থেকে বের হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

রথযাত্রায় নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও "জয় জগন্নাথ" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে নিজেদের সৌভাগ্য ও পুণ্য অর্জনের আশায় অংশগ্রহণ করেন।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। 

এসময় অন্যান্যদের মধ্যে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,  পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল,  পুজা ফ্রন্টের সভাপতি দেবব্রত চ্যাটার্জিসহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সোনামুগারী রাশ মন্দির ও বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দির,হরি নগর সাধু পাড়া কৃষ্ণ মন্দির, বুড়িগোয়ালিনি  কমিটির পক্ষ থেকে রথ উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করেন।
ছবি - শ্যামনগরে রথযাত্রা উৎসবের শোভাযাত্রা। 

Tag
আরও খবর