শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নব নির্বাচিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০ টার সময় দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের পদ বঞ্চিতদের আয়োজনে দৌলতদিয়া মাছ বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যতে বলেন,আমরা দৌলতদিয়া ইউনিয়নের কৃষকের দলের নেতৃবৃন্দ বিগত ১৭ বছর যাবৎ সততারও নিষ্ঠার সাথে দলের সকল কর্মকান্ড অংশগ্রহণ ও কেন্দ্রীয় নির্ধারিত সকল প্রোগ্রাম সফল করতে আর্থিক সহায়তাও প্রশাসনিক সরকারি দলীয় সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনও হামলা মামলার শিকার হয়েছি। বিগত দিনগুলোতে আমরা বহুবার কারাবরণ করেছি।কিছুদিন আগে দৌলতদিয়া নবগঠিত কৃষক দলের একটি কমিটি গঠন করা হয়।যারা বিগত দিনে কৃষকদলের কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই। তারা ওই সময় আআওয়ামী লীগের সাথে মিশে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে। বর্তমান উপজেলা কৃষক দলের সভাপতি আবুবক্কার সিদ্দিক ও জেলা আহ্বায়ক মো.আইয়ুবুর রহমান আয়ুবকে মোটা অংকের অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কাছে দৌলতদিয়া ইউনিক কৃষক দলের কমিটি বিক্রি করেন। যাহা অত্যন্ত দুঃখজনক। আমরা এই কমিটি বাতিল ও গোয়ালন্দ উপজেলা কৃষকের দলের সভাপতি ও জেলা কমিটির আহবায়ক মো.আইয়ুবুর রহমান আইয়ুবকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি।পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই ঘটনার বিচার জানাচ্ছি। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষকের দলের সভাপতি আবু বক্কর জানান, আমার কাছে যেটা মনে হয়েছে কাদের হাতে সংগঠন নিরাপদ।আমার বক্তব্য হলো সে দৌলতদিয়া ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক থাকাকালীন অবস্থায় বাহাউদ্দিন দৌলতদিয়া ইউনিয়নের একটা ওয়ার্ড কমিটি করতে পারেনি। তারা কৃষক দলের পদ-পদবী চেয়েছিলেন আমরা দিতে পারি নাই।যার ফলে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন কথা বলছে। অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কাছে কমিটি বিক্রি করেছি এটা মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুবকে বার বার মুঠোফোনে ফোন দিলে সে ফোন রিসিভ করেননি।
আরও খবর