'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে  শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়




 রাজবাড়ীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার সময় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

পরে জেলা প্রশাসনের  আয়োজনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ  বলেন,জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা করে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ ধারণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে রাজবাড়ী জেলা পুলিশ সবসময় থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক ও পেশাদার পুলিশি সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি বলেন, “জুলাই শহীদ দিবস কেবল শোক ও শ্রদ্ধা জানানোর দিন নয়; বরং শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে দায়িত্বশীল, মানবিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।”

জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। জেলা প্রশাসন সরকারের নির্দেশনা অনুযায়ী তাঁদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের চেতনা তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”



আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, স্থানীয় সরকারের উপপরিচালক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো. আবুবকর সিদ্দিক, জুলাই আন্দোলনে শহীদ গনির পরিবারের সদস্যসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আরও খবর