জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত।

বগুড়ার :  আদমদীঘি উপজেলার ৭ টি মন্দিরের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আদমদীঘি উপজেলা সদরের তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির, সান্তাহার পৌর সভার রেলওয়ে মন্দির, বশিপুর রাধাগোবিন্দ মন্দির, চাঁপাপুর কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির, মিতইল রাধাগোবিন্দ মন্দির ও কুন্দগ্রাম তারতা গোবিন্দ মন্দিরে ঢাক, ঢোলক, বাদ্য, শঙ্ক, উলধ্বনি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্য দিয়ে মূল অনুষ্টান শুরু করা হয়।

আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, রথের দড়ি স্পর্শে (দড়ি টানলে) পূর্ণ্য লাভ হয়। তাই হিন্দু ধর্মালম্বীরা পূর্ন্যতা লাভের আশায় রথযাত্রার আয়োজন করেন। রথযাত্রা উৎসব সু-শৃংখল, শান্তিপূর্ণ্য ভাবে সম্পন্ন করতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নির্দ্দেশনায় নের্তৃত্বে পুলিশ বাহিনী সার্বিক সহায়তা করেন। উপজেলার কয়েকটি স্থানে রথযাত্রার স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।

Tag
আরও খবর