তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা




 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলী কেউটিল ব্লকে গোয়ালন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। এছাড়া উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক নেতৃবৃন্দ এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষক কার্ড কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, প্রকৃত কৃষকদের তথ্য হালনাগাদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকারি সেবা সহজলভ্য করা এবং কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, "কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি হবে। এতে প্রাণিসম্পদ খাতে সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।"

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, "কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের ফলে মৎস্য খাতের প্রকৃত চাষিদের সঠিক তথ্য সংরক্ষণ করা সহজ হবে। পাশাপাশি সরকারি প্রণোদনা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, "সরকারের কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। এতে কৃষকদের জন্য সরকারি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন সেবা আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত প্রদান করা সম্ভব হবে। এ কার্যক্রম সফল করতে কৃষকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।"

সভা শেষে উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।



আরও খবর