যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন

জামালপুর জেলার জুন-২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ হিসেবে নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পেশাদারিত্ব, জনসেবা নিশ্চিতকরণ এবং থানার সার্বিক কার্যক্রমে অনন্য দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

​এ উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ স্মারক প্রদান করা হয়। জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারকটি তুলে দেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণকে আরও কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা প্রদান, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

​এদিকে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের এই গৌরবময় অর্জনে তার সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করবে এবং জনগণের সাথে পুলিশের আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আরও খবর