যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দিনদিন তামাক চাষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর ফেলছে নেতিবাচক প্রভাব। ১৪ জুলাই মঙ্গলবার তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা কৃষি বিশেষজ্ঞরা এ উদ্বেগের কথাগুলো বলেন। তারা বলেন বারবার তামাক চাষের ফলে কৃষি খার সহ অন্যান্য ক্ষতিকর উপদানের পরিমান বেড়ে যাচ্ছে। এ সকল জমিতে এখন অন্যান্য ফসলের উৎপাদন আর ঠিকমতো হবে না। সকাল ১০ টা উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া মৃধা বাড়ির ইমাম বাড়ি প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, সিনিয়র কৃষিবিদ মাসুদুর রহমান, স্থানীয় তামাক চাষি, কৃষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় কৃষি বিভাগের কর্মকর্তারা মাটির স্বাস্থ্য রক্ষায় নিয়মিত মাটি পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত কৃষকদের হাতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ‘সার সুপারিশ কার্ড’ তুলে দেওয়া হয়। কার্ডে সংশ্লিষ্ট জমির মাটির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রবি ও খরিফ মৌসুমের বিভিন্ন ফসলের জন্য প্রয়োজনীয় ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিংক ও বোরনসহ বিভিন্ন সারের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। পাশাপাশি মাটির পিএইচ, জৈব পদার্থ ও বিভিন্ন পুষ্টি উপাদানের অবস্থাও উল্লেখ করা হয়। যাতে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সার প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি এবং মাটির উর্বরতা বজায় রাখতে পারেন। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, তামাক চাষ দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং কৃষি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই কৃষকদের তামাকের পরিবর্তে লাভজনক ও পরিবেশ বান্ধব বিকল্প ফসল চাষে এগিয়ে আসতে হবে। কৃষি বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় তামাক চাষ থেকে ধীরে ধীরে সরে এসে নিরাপদ ও লাভজনক বিকল্প ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে। এ বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়, জৈব পদার্থের পরিমাণ কমে যায় এবং পরবর্তী মৌসুমে অন্যান্য ফসলের উৎপাদনও ব্যাহত হতে পারে। তাই নিয়মিত মাটি পরীক্ষা করে সুপারিশ অনুযায়ী সার ব্যবহার এবং বিকল্প ফসল চাষের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মতবিনিময় সভায় কৃষকরা তামাক চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। কৃষি বিভাগের কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানান।
আরও খবর