অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষেতলালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এবং ‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’ এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ​(১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দপ্তরটির সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ্। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. লায়লা আরজুমান্দ বানু সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. তন্দ্রা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিলকিস বানু ও ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজার রহমান প্রমুখ। ​আলোচনা সভা শেষে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ পরিদর্শক (ফিল্ড সুপারভাইজার) ও কর্মীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে উপজেলা সদরসহ সকল ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মী, সুপারভাইজার ও স্থানীয় জনপ্রতিনিগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর