ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের

বিতরণ

রংপুর -৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ । সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শনিবার (১১ জুলাই) সকালে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে হুইলচেয়ার ও সেলাই মেশিন পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

হুইলচেয়ারপ্রাপ্তদের উদ্দেশ্যে আখতার হোসেন বলেন, হুইলচেয়ারের যথাযথ যত্ন ও সংরক্ষণ করতে হবে। কোনো কারণে ব্যবহারকারী আর এটি ব্যবহার করতে না পারলে, সেটি যেন আরেকজন প্রকৃত প্রয়োজনী মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

অন্যদিকে, সেলাই মেশিনপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে এবং সমাজের মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নবযোগদানকৃত থানা ওসি সেলিম মালিক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিনসহ আরও অনেকে।

আরও খবর