চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 08-07-2026 09:47:23 pm


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রজত জয়ন্তী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা।


বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। প্রধান আলোচক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।


বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের চিন্তাশীল লেখালেখি এবং দায়িত্বশীল মতপ্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা শিক্ষার্থীদের সমসাময়িক নানা বিষয় নিয়ে যুক্তিনির্ভর লেখালেখি ও সৃজনশীল চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে আইন বিভাগের ড. রাজিউর রহমান, কৃষি বিভাগের ড. এস. এম. আহসান সৌরভ ও মো. আরিফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. আবু সালেহ, অর্থনীতি বিভাগের রাকিবুল হাসান, ইতিহাস বিভাগের গাজী মুজাহিদুল ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আব্দুল্লাহ বিন কাইজারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের গৌরবময় অর্জন, ঐতিহ্য ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান। সভাপতিত্ব করেন সংগঠনের গোবিপ্রবি শাখার সভাপতি মো. ইমন হোসেন। উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "তরুণদের মেধা বিকাশ ও সমাজ পরিবর্তনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক রজত জয়ন্তীতে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"


উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরও খবর