লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলার শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা সফর ২০২৩ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের প্রাকৃতিক লীলাভূমি জাফলংয় পযটন স্পটে দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে সিলেটের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে একটি বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন পরিচালক সাইফুল ইসলাম জলিল।

শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ওশাখা সেক্রেটারি আবিদ হাসানের পরিচালনায় শিক্ষা সফরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার শহর সভাপতি আশরাফ উদ্দিন শফি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আনিসুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখার সভাপতি  মারজানুল আজহার জুনেদ, কমলগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারি মিনহাজুল ইসলাম।

দিনব্যাপী শিক্ষা সফরের কর্মসূচির মধ্যে ছিল দারসে কোরআন, ইসলামী সঙ্গিত, কবিতা আবৃত্তি, অনুভূতি প্রকাশ, কুইজ প্রতিযোগীতা, কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, অতিথিবৃন্দের বক্তব্য এবং মোনাজাত।

দিনব্যাপী প্রাণবন্ত শিক্ষা সফরে জাফলং পর্যটন স্পট, চা-বাগান এবং মডেল মসজিদ অবলোকন করে সন্ধায় নিরাপদে শ্রীমঙ্গলে পৌছেন ডেলিগেটরা।


আরও খবর