সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধে নাইনটি অপসারণে কঠোর অভিযান

শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধে নাইনটি অপসারণে কঠোর অভিযান

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরাকে ঘিরে থাকা ১৫ নং পোল্ডারের আওতাধীন উপকূল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি পাইপ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার(৭ জুলাই) সকাল থেকে দিন ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে গাবুরা ইউপির ডুমুরিয়া, চকবারা, চাঁদনীমুখা,  ৯নং সোরা সহ অন্যান্য স্থানের বেড়ি বাঁধ হতে এসকল নাইনটি পাইপ অপসারণ করা হয়। 

চিংড়ী বা মৎস্য ঘেরে লবন পানি উত্তোলনের জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সম্প্রতি বেড়ি বাঁধের উপরের ব্লক সরিয়ে বাঁধ কেটে ও কোন  কোন স্থানে ছিদ্র করে পাইপের সাহায্যে সেখানে এসব নাইনটি স্থাপন করেছিল।  এসব নাইনটি স্থাপনের কারণে উপকূল রক্ষা বাঁধ যেকোন সময়ে ভেঙ্গে এলাকায় প্লাবিত হয়ে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি সাধন হতে পারে। 

নাইনটি অপসারণ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাইফউল ইসলাম পাটোয়ারী, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।  

পাউবোর প্রকৌশলী বলেন দ্বীপ ইউনিয়ন গাবুরার চারপাশে টেক সই বেড়ী বাঁধ নির্মানের কাজ চলমান।  এ অবস্থায় কয়েকজন বাঁধ কেটে পাইপের সাহায্যে নাইনটি স্থাপন করছে। বাঁধের ক্ষয়ক্ষতির জন্য নাইনটি অপসারণের নির্দেশ দেওয়া হলেও শোনেননি।  যার ফলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নাইনটি অপসারণের অভিযান পরিচালনা করা হয়েছে। 

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন আজ থেকে বেড়ী বাঁধের উপর স্থাপিত সকল নাইনটি অপসারণ করা হয়েছে এবং হবে। ভবিষ্যতে কেহ নাইনটি স্থাপন করলে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।       

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন টেকসই বেড়ী বাঁধ নির্মানে গাবুরায় মেগা প্রকল্পের কাজ চলছে।  এর মাঝে কিছু ব্যক্তি বাঁধ কেটে নাইনটি বসানোর কার্যক্রম করছে।   খবর পেয়ে বাঁধ হতে এসব নাইনটি অপসারণ করা হয়েছে।  তিনি আরও বলেন কেউ বাঁধের ক্ষতির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।  

ছবি- শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় বেড়ী বাঁধ থেকে নাইনটি অপসারণ।  



Tag
আরও খবর