ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার

রংপুরের পীরগাছায় ঋণ খেলাপির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আমিনুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চৌধুরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে থানা এএসআই মোস্তাকিম বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের বলিহার গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম। তিনি তার প্রতিষ্ঠিত তামিম ডেইরি ফার্ম-এর নামে ২০২৪ সালের ২০ এপ্রিল এনআরবিসি ব্যাংকের পীরগাছা উপশাখা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের নির্ধারিত সময় ছিল ২০২৫ সালের ১৯ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করে। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঋণ খেলাপির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর