জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান

মরক্কোয় দাবানল ছড়িয়ে পড়ায় ৩ দমকল কর্মীর মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 04:57:14 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


মরক্কোর উত্তরাঞ্চলে এক বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায় তিন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন ও অপর দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।


খবর এএফপি জানায়, সোমবার রাতে এমদিক-এফনিদেক প্রদেশে এ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর সময় গাড়িতে থাকা দমকল কর্মীরা গিরিখাতে পড়ে যান।


তারা আরও জানায়, আগুন ধরিয়ে দেওয়া সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ বনভূমির আগুন নিয়ন্ত্রণে এবং তা জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া রোধের চেষ্টায় মঙ্গলবার দমকল বাহিনীর কর্মীরা তাদের বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করে। এসবের মধ্যে ক্যানাডিয়ার ওয়াটার বোমার্সও রয়েছে।


সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ দাবানলে এখন পর্যন্ত ১২০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। মরক্কোর তাপমাত্রা ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে।


এদিকে কৃষি মন্ত্রনালয় জানায়, এই গ্রীস্মে দাবানলে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে। গত মাসে দেশটির উত্তরে বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায় চারজনের মৃত্যু হয়।


আরও খবর