আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-07-2026 10:45:53 pm

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনা করছে ইরান। তবে চীনসহ তেহরানের ঘনিষ্ঠ কিংবা ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো এই ব্যবস্থায় বিশেষ সুবিধা পাবে বলে আভাস দিয়েছে দেশটি। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি ওই তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে মিলে একটি নতুন রূপরেখা তৈরির বিষয়ে কাজ করছে তেহরান।

তিনি বলেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন এই মাশুল আদায় করা হবে। যদিও ওয়াশিংটন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে এর মধ্যেই ফাজলি আশ্বস্ত করেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য বিশেষ ছাড় থাকবে।

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন বিনামূল্যে এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে ওই মেয়াদের পর পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনও স্পষ্ট নয়।

ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানি রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ‘নতুন বিন্যাসের’ জন্য ওমানের সঙ্গে সহযোগিতা ও যৌথতার ভিত্তিতে কাজ করছে ইরান।

তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ যেহেতু আমাদের জলসীমার মধ্যে পড়েছে, তাই আমরা অবশ্যই সেবা মাশুল নেব। তবে এটি কোনও ‘টোল’ নয় বলেও দাবি করেন তিনি।

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘‘এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত, জাহাজ চলাচলের ওপর নজরদারি... এবং বিপুলসংখ্যক জাহাজের যাতায়াতের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলা করা।’’

তিনি বলেন, যেসব দেশ আমাদের বন্ধু ছিল এবং বিশেষ করে কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য আমরা অবশ্যই বিশেষ সুবিধার কথা বিবেচনা করব।

সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালে ইরান এই প্রণালি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালির অবরোধ তুলে নেয় ইরান। এই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সূত্র: এএফপি।
Tag
আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৮ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে