যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি

দেশচিত্র

বিভিন্ন দেশে ১৪ থেকে ১৬ বছরের ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য সেই দেশের সরকার  সোস্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে । আমরা এ বিষয়টি যাচাই বাছই করবো। এবং সাইবার সুরক্ষা কমিটি বসে এ বিষয়ে আরো ভালোতমো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে। শনিবার(৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদে নিরাপদ পানি সরবরাহের জন্য এক লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক স্থাপন কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের কাছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব করার জন্য প্রচুর চাহিদা রয়েছে। ইতোমধ্যে দশ হাজার ডিজিটাল ল্যাব বিভিন্ন স্কুল কলেজে রয়েছে । এবং এর মধ্যে অনেকগুলো অকেজো হয়েও পরে আছে। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সে রকম আরো দুই হাজার প্রতিষ্ঠানে আগামী ৬ মাসের মধ্যে এই ল্যাব স্থাপন করা হবে। এবং কি সরকার দেশের বিভিন্ন এলাকায় কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করে বেকার যুবকদেরকে কারিগরি দক্ষতায় তৈরি করে দেশেসহ বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে পারি। সে লক্ষ্যে ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এ কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সকভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ওসি এ কে এম ফজলুল হক,জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপসহকারী প্রকৌশলী আল আমিন প্রমূখ। 

Tag
আরও খবর