ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

পীরগাছায় জমি বিক্রির নামে বৃদ্ধার সাড়ে ৭ লাখ টাকা আত্মসাত; থানায় লিখিত অভিযোগ

বৃদ্ধা রাবেয়া

রংপুরের পীরগাছায় জমি বিক্রির প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার কাছ থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপজয়সেন গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী রাবেয়া বেগমকে একই ইউনিয়নের জয়সেন গ্রামের কছের উদ্দিনের ছেলে শাহাদুল ইসলাম সাদেল (৩৬) এবং শফিউদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩০) সহ আরও কয়েকজনের যোগসাজশে আড়াই দোন জমি বিক্রির প্রস্তাব দেওয়া হয়।

অভিযুক্তরা রাবেয়া বেগমকে জানান, জমিটি নোয়াখালী জেলার বাসিন্দা খোকা মিয়ার এবং তিনি তাদের মাধ্যমে জমিটি বিক্রির দায়িত্ব দিয়েছেন। তারা আরও বলেন, রাবেয়া বেগমের ছেলে ইরাকে থাকেন এবং তার আর্থিক সক্ষমতা রয়েছে, তাই জমিটি কিনে নেওয়া উচিত। তাদের কথায় বিশ্বাস করে রাবেয়া বেগম গত এক বছরে বিভিন্ন সময়ে হাতে হাতে এবং বিকাশের মাধ্যমে মোট প্রায় সাড়ে ৭ লাখ টাকা পরিশোধ করেন। যার বিকাশ নম্বর ০১৯১৬-৪৫১৬৫০।

ভুক্তভোগীর দাবি, সম্পূর্ণ টাকা পরিশোধের পর জমি বুঝিয়ে দিতে বললে শাহাদুল ইসলাম সাদেল তা অস্বীকার করেন। এ বিষয়ে চাপ দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাহাদ মিয়া, খুশি বেগম, আব্দুর রহিম এবং ভুক্তভোগী রাবেয়া বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত শাহাদুল ইসলাম সাদেলের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর