সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার অভয়নগরে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ৪১ জন মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অভয়নগরে মাদকবিরোধী আলোচনা সভা আশাশুনিতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০ জন পীরগাছায় জমি বিক্রির নামে বৃদ্ধার সাড়ে ৭ লাখ টাকা আত্মসাত; থানায় লিখিত অভিযোগ জাবিপ্রবিতে আইইইই শিক্ষার্থী শাখার অনুমোদন ঈশ্বরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ‎ শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত শ্রীমঙ্গলে কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে প্রবেশপত্র আসেনি ৯ পরীক্ষার্থীর, ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষার সুযোগ চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধের ধস, আতঙ্ক উপজেলাবাসী দিনাজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ববিকে প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আ"ত্ম"হত্যা।

এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2026 05:40:25 pm

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দামে ১২ কেজির সিলিন্ডার ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।


নতুন দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।


এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।


এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। 


ওইদিন অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরও খবর