‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯জুন) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান। বক্তব্যে তিনি বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো.আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, উপজেলা জামাতে ইসলাম এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।

উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) আব্দুর রাকিব, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামাতে ইসলাম এর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার প্রমুখ।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় উৎসবে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুজার বাবলা, যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সদস্য শামসুল ইসলাম শামিম, নুর মেহাম্মদ সাগর, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাচ্চু, মিজানুর রহমান আলম, মোহাম্মদ শাকির আহমেদ, মামুন আহমেদ, গোলাম কিবরিয়া জুয়েল, ঝলক দত্ত, সনেট দেব, সুলতান মাহমুদ রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মিডিয়া কর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় আম, কাঁঠাল, পেয়ারা, ড্রাগন, লটকন, কলা, পেঁপেসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর