লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

ঝিনাইগাতীতে জাসদ নেতা ছামেদুল হক এবার মাছ বিক্রি করবে কোটি টাকার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া প্রধানপাড়া তেতুলতলা টু তিনানী বাজার পাকা রাস্তা সংলগ্ন হক এগ্রো এন্ড ফিসারিজ নামে একটি মৎস্য খামার রয়েছে। খামারটির স্বত্ত্বাধিকারী ওই গ্রামের বসবাসকারী জাসদ ঝিনাইগাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক। তিনি জানান, তার ৩ একর জমির তিনটি পুকুরে ৬০ হাজার পাংগাস মাছ রয়েছে। বর্তমানে ওজন হয়েছে ২৫টি মাছে এক মন সেই হিসাবে ২ হাজার মন পাংগাস মাছ হবে সেই সাথে অন্যান্য প্রজাতির মাছও রয়েছে। বর্তমান পাংগাস মাছের বাজার মূল্য ৬ হাজার টাকা মন, এ হিসাব অনুযায়ী কোটি টাকার উপরে মাছ বিক্রি করার আশা করছেন তিনি।


মৎস্য চাষী ছামেদুল হক জানান, প্রথমে ছোট পরিসরে ২৫ শতাংশ পুকুরে মাছ চাষ শুরু করলেও বর্তমানে তিনি ৩ একর জমিতে পাংগাস মাছ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। মৎস্য অধিদপ্তরের পরামর্শ মূলক সহযোগিতায় মৎস্য চাষ শুরু করেন ছামেদুল হক। প্রথম বছরেই সাফল্যের মুখ দেখেন তিনি। পরের বছর আরও দুটি পুকুরে বিভিন্ন জাতের দেশীয় মাছ চাষের বিস্তৃতি বাড়ান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ছামেদুলকে। বর্তমানে তিনি ৩ একর জমিতে পাংগাস মাছ চাষ করছেন। চলতি বছরে বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোটি টাকার উপরে পাংগাস মাছ বিক্রি করবেন তিনি।


এ অবস্থায় ছামেদুল হক নিজে স্বাবলম্বীসহ এলাকার অনেককেই মৎস্য চাষের পরামর্শ দিয়ে স্বাবলম্বী করছেন। জেলা-উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ‘ছামেদুল হক মাছ চাষের ওপর যে কাজ করছেন তা মৎস্য অধিদপ্তরের কাছে দৃষ্টান্ত। ছামেদুল বর্তমানে একজন সফল মৎস্য চাষী।’ মৎস্য চাষী ছামেদুল হক বলেন, মাছের খাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় ক্ষুদ্র চাষীদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। 

আরও খবর