রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে বহু যাত্রী আহত, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহার দীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকনিকের বাস উল্টে গিয়ে বহু যাত্রী আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী লোহার দীঘির পাড় এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল জানান, বাসটি বগুড়া থেকে একটি পিকনিক দল নিয়ে আসছিল। লোহার দীঘি এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে কয়কটি  বড় গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি গাছের সঙ্গে ধাক্কা না খেলে সড়কের পাশের গভীর খাদে পড়ে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। অনেকের ধারণা, ওই গাছটিই শেষ মুহূর্তে বহু যাত্রীর প্রাণরক্ষার কারণ হয়ে দাঁড়ায়।

প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজন সামান্য এবং কয়েকজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা স্বজন ও স্থানীয়দের জন্য বড় ধরনের স্বস্তির বিষয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag
আরও খবর