তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

রায়পুরে বামনি কবিরহাঁট - রবিদাস সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে কবিরহাট- রবিদাস ৫ কিঃ মিঃ সড়ক এখন চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও আবার জমে আছে কাদা-পানি। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ পথে চলাচল করছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়,৫ কিলোমিটার সড়কের অধিকাংশ অংশেই ভাঙ্গাচোরা অবস্থা। বৃষ্টির পানি জমে অনেক গর্ত ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে। যানবাহন চলাচল করছে ধীরগতিতে ও দুলতে দুলতে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা।

এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার বামনি ও সোনাপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কের পাশে রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৮/৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্তত ৪টি বাজার। ভাঙাচোরা সড়কের কারণে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। একই সঙ্গে রোগী নিয়ে হাসপাতালে যেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

স্থানীয় পথচারী চালক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন এ সড়কটি সংস্কার করা হয়নি। সময়মতো স্কুল বা হাসপাতালে পৌছানো যায় না। বর্ষার সময় বড় বড় গর্তে পানি জমে থাকে। এতে হাঁটতেও কষ্ট হয় এ রাস্তা দিয়ে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ৪টি বাজারকে ঘিরে প্রতিদিন কয়েক কোটি টাকার ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, বাড়ছে সময় ও খরচ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। দ্রুত সড়কটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে রায়পুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-প্রকৌশলী সুমন মুনন্সী মুঠো ফোনে বলেন,সড়কটি সংস্কারের জন্য খুব শিগগিরই কাজ শুরু হবে। এছাড়া মানুষের দুর্ভোগ কমাতে মূল কাজ শুরুর আগেই জরুরি ভিত্তিতে সড়কের কিছু অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Tag
আরও খবর