শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ঘড়িষারে মাদক নির্মূলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলের আলোচনা সভা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নকে মাদকমুক্ত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নোয়াদ্দা বাংলাবাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদকবিরোধী জনসচেতনতা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঘড়িষার ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag
আরও খবর