ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ

হামলা ভাংচুর জমি দখল

রংপুরের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বসত বাড়িতে হামলা করে ভাংচুরসহ জোর পূর্বক জমি দখল করে ঘর উত্তোলন করার চেষ্ট করছে একটি প্রভাবশালী মহল। বসতবাড়ীর গাছ কর্তন করে লুট ও ঘরে থাকা নগদ অর্থলুট করাসহ বাড়ীর লোকদের মারধর করায় থানায় অভিযোগ দেন এক ভুক্তভোগী।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর জনতার বাজার সংলগ্ন আব্দুল হান্নান মিয়া পৈত্রিকসুত্রে প্রাপ্ত হয়ে ৪০ শতাংশ জমিতে প্রায় ৩০ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। স্থানীয় প্রভাবশালী ছলেমন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী তাকে দীর্ঘদিন থেকে বসতভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। পূর্বপরিকল্পিতভাবে গত মঙ্গলবার(১৬ জুন) দুপুরে ছলেমন, জিয়ারুল, সুলতান, আনারুল, আব্বাস আলীসহ ২৫/৩০ জন হাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে আব্দুল হান্নান এর বাড়িতে হামলা করে ভাংচুর চালায়। সন্ত্রাসী কায়দায় ঘর বাড়ি ভাংচুর করাসহ প্রায় ২শতাধিক ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং বড় গাছের গুড়িগুলো লুট করে নিয়ে যায়। বসতবাড়ি ভাংচুর করার সময় বাড়ীতে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করেন। ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হান্নানসহ পরিবারের অন্যন্য সদস্যকে মারধর করলে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে রক্ষা করেন। 

ভূক্তভোগী ও অভিযোগকারী আব্দুল হান্নান মিয়া এর সাথে কথা হলে তিনি জানান, আমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৩০ বছর থেকে বসবাস করে আসছি। ছলেমন, জিয়ারুল, ফুল মিয়া , আতাউর , বাবলুসহ অন্যান্যরা আমাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। গত মঙ্গলবার দুপুরে ২৫/৩০ জন সন্ত্রাসী কায়দায় আমার বাড়িতে হামলা করে বাড়ীঘর ভাংচুর, নগদ অর্থ লুট, ২শতাধিক গাছ ও বাঁশঝাড় কর্তন করে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। 

স্থানীয় আব্দুর রহিম বলেন, উভয়কে শান্ত করার চেষ্ঠা করলে জিয়ারুলসহ আরো কয়েকজন আমাকে লাঠি দিয়ে মারধর করার জন্য এগিয়ে আসলে অন্যান্য লোকজন আমাকে তাদের হাত থেকে রক্ষা করে।

ঘটনা সাথে জড়িত একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করলে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনা পরিদর্শনকারী পীরগাছা থানা এসআই আবু সুফিয়ান এর সাথে মোাইলে কথা হলে তিনি জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে ঘটনা পরিদর্শন করেছি। অভিযোগের সাথে ঘটনার সত্যতা রয়েছে। তবে তারা পাঁচজন ওয়ারিশ, এস এ রেকর্ডে একজন ছুট পড়েছে। আসলে তারা সেটি বিক্রি করছে কিনা সেটা জানার বিষয়। তবে বর্তমান রেকর্ড এর বিষয়ে আমাকে  কিছু জানানো হয়নি।

আরও খবর