বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জাতীয় নাগরিক পার্টির (NCP) আদর্শ এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে পরিচালিত প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জাতীয় প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (NEAB)’-এর কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোরের অভয়নগর উপজেলার কৃতি সন্তান, উদীয়মান প্রকৌশলী ও তরুণ উদ্যোক্তা ইরফান কাদির।

কৈশোর থেকেই প্রতিবাদী সত্তার অধিকারী ইরফান কাদির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তিনি যশোর জেলা মিডিয়া সেলের সমন্বয়ক এবং অভয়নগর থানা শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ের রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা তাকে নতুন প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এটিএম কামরুল ইসলামের সুযোগ্য সন্তান ইরফান কাদির ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রকৌশল শিক্ষা সম্পন্ন করেছেন। বর্তমানে একজন আইটি উদ্যোক্তা হিসেবে তিনি তরুণ প্রজন্মকে দক্ষ জনসম্পদে রূপান্তরে কাজ করছেন। কৃষি অর্থনীতিকে আধুনিকায়নের লক্ষ্যে তার উদ্ভাবিত ‘স্মার্ট সোলার কোল্ড স্টোরেজ’ প্রযুক্তি দেশীয় প্রযুক্তির বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় প্রকৌশলী ইরফান কাদির বলেন, "এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে দেখছি। NEAB কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, এটি একটি গবেষণাভিত্তিক রাষ্ট্রচিন্তার ‘থিংক-ট্যাংক’। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে; আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রকৌশলীদের কেবল চাকরিজীবী হিসেবে নয়, বরং নীতিনির্ধারক ও উন্নয়ন ভাবনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা।"

তিনি তার এই নতুন অবস্থানে থেকে প্রকৌশল খাতে নীতিগত অবদান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আগামীর প্রযুক্তিগত অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর