রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক

 চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীর (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকার বাসিন্দা এবং মোঃ সোনা মিয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন মিয়া।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান বাজাইয়া ভিটা এলাকায় স্থানীয় বাসিন্দা মোঃ রিফাতের পৈতৃক জমির চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন আলমগীর। এ সময় তার সঙ্গে ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া লোকজন উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে আরও বলা হয়, এ কাজে বাধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা লাঠিসোটা, রড এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভূমির মালিকপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধরের চেষ্টা চালান।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ রিফাত গত ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে আলমগীরসহ মোট ছয়জনকে আসামি করে একটি সি/আর মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই আলমগীর পলাতক ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বলেন, “গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীরকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।”


Tag
আরও খবর