বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট দেখে মোটরসাইকেল-সহ মাদক ফেলে পালিয়ে গেছেন এক কারবারি। গত সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ইসবপুর গ্রামের ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে পাকা রাস্তার উপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে ১২কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সদস্যরা।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের শ্রী যোগেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী স্বপন চন্দ্র রায় মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম হতে বিপুল পরিমান গাঁজা নিয়ে সান্তাহার হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তিলকপুর-সান্তাহারগামী সড়কের আদমদীঘির ইসবপুর গ্রামস্থ ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় নম্বরবিহীন লাল রংয়ের পালসার মোটরসাইকেলকে দাড় করার সংকেত দেওয়া হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় স্বপন চন্দ্র রায়। এরপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের টাংকি ও সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো দুইটি কালো রংয়ের ব্যাগের ভিতর থেকে ১২কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এব্যাপারে সন্ধ্যায় স্বপন চন্দ্র রায়কে আসামী করে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag