যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ

শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির অংশ হিসাবে উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরার  শ্যামনগরে।

শনিবার (১৩ জুন) দুপুরে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক বনায়নের বাস্তবায়নে  নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।  এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, সামাজিক বনায়ন বিভাগের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে শ্যামনগর উপজেলায়ও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

ছবি- শ্যামনগরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।  



Tag
আরও খবর