বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সাড়ে ৬ বছর বয়সের রাকা মুনি নামের এক শিশুকণ্যা নিখোঁজের ৬ ঘন্টা পর প্রতিবেশির বাসা থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১ টায় সান্তাহার সাহেব পাড়ার প্রতিবেশি আমজাদ হোসেনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুকণ্যা রাকা মুনি ওই এলাকার অটোরিক্সা গ্যারেজ মিস্ত্রী রায়হান আলীর মেয়ে। এ ঘটনায় আদমদীঘি থানায় নিহত রাকা মিনর বাবা সান্তাহার সাহেবপাড়ার রায়হান আলী বাদী হয়ে প্রতিবেশি আমজাদ হোসেন তার স্ত্রী বন্যা বেগমসহ ৪জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম ও বাবু হোসেন ও আয়েশা সিদ্দিকাকে আটক করেছে। এদিকে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মের্গ প্রেরণ করেছে। অভিযোগ উঠেছে নিহত রাকা মুনির স্বর্ণের কানের দুল নেয়ার লোভে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার সাহেবপাড়ার রায়হান আলী মেয়ে রাকা মুনিকে রেখে তার মা মনিরা বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে রাকা মনিকে তার বাবা ও ফুপু লিপি বেগম লালান পালন করে আসছিল। সে মাদরসায় প্লে-ক্লাশে পড়াশুনা করে। গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় রাকা মনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি শুরু করে। এক সময় পাশের প্রতিবেশির অনেকের বাসা তল্লাশি করার এক পর্যায়ে রাত ১০ টায় প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার একটি কক্ষ থেকে রাকা মুনির বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকা মুনির বস্তাবন্দী লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং ঘটনার সাথে জড়িত প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম,  বাবু হোসেন ও আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে। নিহত রাকা মুনির বাবা রায়হান আলী জানায়, তার মেয়েকে প্রতিবেশিরা কৌশলে ডেকে নিয়ে তার কানে থাকা সোনার দুল খুলে নিয়ে হত্যা করে একটি প্লাষ্টিকের বস্তায় লাশ ভর্তি করে বাসায় গোপন করে রাখা হয়েছিল। এ ঘটনায় আমি ন্যায় বিচার চাই। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, নিহতের লাশ উদ্ধার করে মের্গ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রাকা মুনির বাবা। সেই মামলায় চার জনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Tag