শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধানের বিরুদ্ধে বরখাস্ত হওয়া পোর্টারের অভিযোগ

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধানের বিরুদ্ধে বরখাস্ত হওয়া পোর্টারের অভিযোগ


বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধানের বিরুদ্ধে বরখাস্ত হওয়া পোর্টারের অভিযোগ

বেগমগঞ্জ প্রতিনিধি, (নোয়াখালী): বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধান মানিক মিয়া ও তার স্থলে নিয়োগ পাওয়া অন্য এক পোর্টারের যোগসাজসে হাম, করোনা, টাইফয়েড ও জরায়ু ক্যন্সার ভ্যাকসিন টিকা সরিয়ে নষ্ট করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এম পি টি আই মানিক মিয়া গত কিছুদিন আগে নিজে ও সদ্য নিয়োগ পাওয়া পোর্টার রিপনের সহযোগীতায় এবং তাদের সাথে বহিরাগত কয়েকজন লোক মিলে প্রায় ৪০-৫০ হাজার ডোজ হাম, করোনা, টাইফয়েড এবং জরায়ু ক্যান্সার ভ্যাকসিন সরিয়ে নষ্ট করে কমপ্লেক্সের ভিতরে একটি গর্তে ফেলে দেয়। এতে হামের শিশু সহ অন্য রোগের ভুক্ত ভোগীরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়।এতে স্বাস্থ্য বিভাগের সুনাম ক্ষুন্ন হচ্ছে, বলে দাবি করেন।

এম পি টি আই মানিক মিয়া বলেন, টিকা দেওয়ার পর খালি খোসা ও মেয়াদউর্ত্তীণ যা থাকে তা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গর্তে ময়লা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। সাবেক পোর্টার অথবা পরিবহন শ্রমিক ওমর ফারুক মাহি বরখাস্ত হওয়ার পর থেকেই আমার এবং তার স্থলে নিয়োগ পাওয়া রিপনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে চলছে। সে খোদার ঠিকানা পেলেও সেখানেও সে লিখিত অভিযোগ দিতো।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাছান খায়ের চৌধুরী বলেন, পরিবহন শ্রমিক ( পোর্টার) ওমর ফারুক মাহির বিরুদ্ধে স্বাস্থ্য সহকারীর পরিবর্তে সে নিজে শিশুদেরকে বেআইনিভাবে টিকা দেওয়ার সুনিদিষ্ট অভিযোগে বরখাস্ত করা হয়। সে সিভিল সার্জনের কাছে অভিযোগ দেওযার পর আমার কাছে এসছে। আমি একটি কমিটি গঠন করে দেব। কমিটি তদন্ত করে প্রমান পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর